ষোড়শ মহাজনপদের গুরুত্বপূর্ণ দিক ।
হরপ্পার পতনের পর বৈদিক যুগ পর্যন্ত নগরের আর কোনো চিহ্ন থাকে না । মানুষ নগরের বদলে গ্রামবাসীতে পরিণত হয় । মানুষের বসবাসের পক্ষে অনুকূল এই সকল গ্রাম্য জনবসতি কেই জনপদ বলা হয় । এই জনপদ কথাটির আক্ষরিক অর্থ একটি জনগোষ্ঠীর নির্দিষ্ট এলাকা । ধীরে ধীরে এগুলির পরিধি ও শক্তি বৃদ্ধি পায় এবং শক্তিশালী একক রাষ্ট্র রূপে আত্মপ্রকাশ করে । এগুলিই হল মহাজনপদ । গৌতম বুদ্ধের আবির্ভাব কাল অর্থাৎ খ্রী:পূ: ষষ্ঠ ও পঞ্চম শতকে উত্তর ভারতে এমনই ষোলোটি মহাজনপদের উল্লেখ পাওয়া যায়। ' অঙ্গুত্তরনিকায় ' নামক বৌদ্ধ গ্রন্থে এদের একত্রে ষোড়শ মহাজনপদ বলে অভিহিত করা হয়েছে । এই 16 টি মহাজনপদ হল :- 1) কাশী 2) কোশল 3) অঙ্গ 4) মগধ 5) বৃজি 6) মল্ল 7) মৎস 8) বৎস 9) চেদী 10) শূরসেন 11) অশ্মক 12) গান্ধার 13) কুরু 14) পাঞ্চাল 15) অবন্তী 16) কম্বোজ উল্লেখযোগ্য বিষয়, অশ্মক বাদে বাকি সবই উত্তর ভারতে অবস্থিত একমাত্র অশ্মক ই দক্ষিণে অবস্থিত মহাজনপদ । বলা যায় অপেক্ষাকৃত কম শক্তিশালী ও ক্ষুদ্রতর জনপদ গুলিকে গ্রাস করেই মহাজনপদ গুলির উৎপত্তি । রাজনৈতিক ব্যবস্থা : শাসন শক্তি...
